আজ থেকে বুস্টার ডোজের প্রয়োগ শুরু, যারা পাবেন

১৮ ডিসেম্বর ২০২১, ০২:৫৫ PM
টিকা কার্যক্রম

টিকা কার্যক্রম © ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রবিবার (১৯ ডিসেম্বর) সকালে মহাখালীর বিপিসিএস ভবনে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে। টিকার বুস্টার ডোজ ষাটোর্ধ্বরা এবং সম্মুখ সারির লোকজনদের দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন: অবসরে গেলেও শিক্ষকরা সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন

মন্ত্রী বলেন, দুই ডোজ টিকা যারা দিয়েছে আর তাদের টিকা দেওয়ার বয়স ছয় মাস হয়েছে তাদেরকে এই বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া যারা ষাটোর্ধ্ব তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে। ।  

বুস্টার ডোজের এ টিকা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, টিকার কোন অভাব হবে না। ফাইজারের টিকাই আপাতত বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। কারণ এটিকে ডাব্লিউএইচও অনুমোদন দিয়েছে। কয়েক লাখ ফাইজারের টিকা আমাদের হাতে আছে। এবং আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। এর মধ্যে ১১ লাখ টিকা দিয়েছি এবং হাতে আরও ৫ কোটি টিকা আছে।

আরও পড়ুন: কাল থেকে শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬