কাল থেকে শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

১৮ ডিসেম্বর ২০২১, ০১:২২ PM
এরই মধ্যে কমতে শুরু করেছে তাপমাত্রা

এরই মধ্যে কমতে শুরু করেছে তাপমাত্রা © ফাইল ছবি

রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় শীত শীত অনুভূতি বাড়ছে। কাল রবিবার সেই তাপমাত্রা আরও কমে সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রিতে নামতে পারে। আর এর ফলে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, রবিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে তাপমাত্রা অনেক কমে যাবে। আর এই অবস্থা মঙ্গলবার পর্যন্ত বিরাজ করতে পারে। বুধবার থেকে দিনের তাপমাত্রা আবার হয়তো কিছুটা বাড়তে পারে।

আরও পড়ুন: জাবিতে নারী শিক্ষার্থীর গাড়িতে ছাত্রলীগের ভাঙচুর  

এদিকে শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়, ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৬ দশমিক ১, ময়মনসিংহে ১২ দশমিক ৬, চট্টগ্রামে ১৬, সিলেটে ১৪ দশমিক ৪, রাজশাহীতে ১১ দশমিক ৪, রংপুরে ১২ দশমিক ৬, খুলনায় ১৩ দশমিক ৪ এবং বরিশালে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: নিম্নমানের খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে দেশের দক্ষিণ ও উত্তরপূর্বাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং অবশিষ্টাংশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, তবে এটি বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা কম। ডিসেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

আরও পড়ুন: রাকসুর দাবিতে এক কাতারে রাবির সব ছাত্রসংগঠন

প্রসঙ্গত, বড় কোনও এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে।

যে পাপের গুনাহ দশগুণ বৃদ্ধি করা হয়
  • ২৫ আগস্ট ২০২৬
মহানবীর আদর্শ অনুসরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্…
  • ২৫ আগস্ট ২০২৬
এক সিনিয়র সহকারী সচিবকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ২৫ আগস্ট ২০২৬
স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬
৯ বছরেও ফেরা হয়নি রোহিঙ্গাদের, ক্যাম্পে বাড়ছে অপরাধ, ৪ হাজা…
  • ২৫ আগস্ট ২০২৬