গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন

১৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ PM
গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন © সংগৃহীত

ঢাকাগামী এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি পূবাইল স্টেশন ছাড়িয়ে কিছুটা পথ এগিয়ে যায়। এ সময় ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি টের পাওয়ার পর ট্রেনটি থামানো হয়। এরপর যাত্রীরা নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। ট্রেনে থাকা নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাও কাজে লাগানো হয়। পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রেলের সংশ্লিষ্টরা জানান, ট্রেনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এটি প্রাথমিক ধারণা। আগুনের প্রকৃত কারণ সম্পর্কে রেলওয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. রফিকুল হাসান বলেন, ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয় এবং সামান্য আগুন ছিল। এখন এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্যাগ: ট্রেন
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
সাপ্লিমেন্টারিতে বসছেন না এইচএসসি ফেল অর্ধেকেরও বেশি, ১০ বো…
  • ১৩ নভেম্বর ২০২৬
নাগরিক স্মরণসভা, স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রামাণ্যচিত্র নির্ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভালুকায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950