করোনায় আরও ৪ জনের মৃত্যু

১৫ ডিসেম্বর ২০২১, ০৪:৫৩ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন

করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৩৮ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জনে।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন।

আরও পড়ুন: শীতকালে পায়ের রগে টান ধরলে যা করবেন

গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৩১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৮ হাজার ১৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৯৩ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৩ জন পুরুষ, একজন নারী। একজন করে মারা গেছেন ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে।

আরও পড়ুন: ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

ট্যাগ: করোনা
হিজাব নিয়ে কটাক্ষ ও ‘অব্যাহত ধর্ষণের’ প্রতিবাদে রাজধানীতে শ…
  • ১৫ জুন ২০২৬
কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ১৫ জুন ২০২৬
টেকনাফে গভীর রাতে দুর্বৃত্তদের ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক
  • ১৪ জুন ২০২৬
জার্মানির জালে কুরাসাওয়ের গোল, ১-১ সমতা
  • ১৪ জুন ২০২৬
জার্মানির জালে কুরাসাওয়ের গোল, সমতা
  • ১৪ জুন ২০২৬
৬ মিনিটেই এনমেচার গোলে এগিয়ে জার্মানি
  • ১৪ জুন ২০২৬
×