ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে

১৩ ডিসেম্বর ২০২১, ০৭:১৪ PM
প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য নিশ্চিত করেন

প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য নিশ্চিত করেন © সংগৃহীত

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ সোমবার (১৩ ডিসেম্বর) ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: ‘ওমিক্রন’ আক্রান্তদের যেসব উপসর্গ দেখা যায়

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ওমিক্রনে প্রথম একজন মারা গেল ব্রিটেনে।  

লন্ডনের একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে বরিস জনসন বলেন, দুঃখজনকভাবে ওমিক্রন লোকজনকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করছে। দেশে ওমিক্রনে আক্রান্ত একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: করোনায় আরও ৩ জনের মৃত্যু

এই সংক্রমণ থেকে বাঁচতে মানুষজনের জন্য টিকার বুস্টার ডোজ নেওয়াই সবচেয়ে ভাল উপায় উল্লেখ করে জনসন বলেন, ওমিক্রনকে মৃদু ধরন ভাবা উচিত না।

এর আগে স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ইংল্যান্ডে প্রায় ১০ জন ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশে ওমিক্রন শনাক্ত

চবিতে গাঁজাসহ হাতেনাতে আটক ‘স্থানীয় ব্যক্তি’
  • ১৩ নভেম্বর ২০২৬
৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‎মাদরাসা থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, এবার নির্মাতা-সংগীত…
  • ১৩ নভেম্বর ২০২৬
আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪
  • ১৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950