বিগত ৩ নির্বাচনে কমিশন কার্যত পাপেটে পরিণত হয়: প্রধান উপদেষ্টা

১২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ PM
অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের সংশ্লিষ্টতার অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন

অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের সংশ্লিষ্টতার অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন © সংগৃহীত

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের সংশ্লিষ্টতার অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিশন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা এই প্রতিবেদন হস্তান্তর করেন। পরে যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিবেদনের বিভিন্ন তথ্য-উপাত্ত ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালের পর অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির একটি ‘মাস্টারপ্ল্যান’ অনুসরণ করা হয়েছিল। ওই সময় নির্বাচন কমিশন কার্যত পাপেটে পরিণত হয় এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়।

উল্লেখ্য, বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে গত বছরের ২৯ জুলাই এই তদন্ত কমিশন গঠন করা হয়।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬