করোনায় আরো একটি মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ

০৯ ডিসেম্বর ২০২১, ০৫:২৫ PM
করোনার নমুনা সংগ্রহ

করোনার নমুনা সংগ্রহ © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ১৬ জনে অপরিবর্তিত থাকল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বিপজ্জনক ‘ওমিক্রন’ আক্রান্তদের যেসব উপসর্গ দেখা যায়

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে। এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন।

আরও পড়ুন: ডেল্টার চেয়ে ৬ গুণ দ্রুত ছড়ায় ওমিক্রন

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৪৯৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৯০২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬