করোনার নতুন ধরন ইতালিতেও শনাক্ত

২৮ নভেম্বর ২০২১, ০৬:৪০ PM
করোনার নতুন ধরন ইতালিতেও শনাক্ত

করোনার নতুন ধরন ইতালিতেও শনাক্ত © ফাইল ছবি

ইতালিতে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। দেশটি শনিবার এ কথা জানায়। মোজাম্বিক থেকে সফর করে আসা এক ব্যক্তির শরীরে এ ধরনটি শনাক্ত হয়। -খবর বাসসের

জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এক বিবৃতিতে বলেছে, মোজাম্বিক থেকে আসা ওই রোগীর নমুনা একটি শীর্ষ ল্যাবরোটরিতে পরীক্ষা করা হয়। তবে ওই রোগী এবং তার পরিবার ভালো আছে।

পড়ুন: ‘ওমিক্রন’ রোধে জাতীয় পরামর্শক কমিটির ৪ সুপারিশ

দেশটির দক্ষিণাঞ্চলীয় কামপানিয়ায় থাকা তার পরিবারের কোন সদস্য আক্রান্ত হয়েছে কিনা তা শিগগিরই দেখা হবে। করোনার নতুন ধরন শনাক্তের পর ইতালি ইতোমধ্যে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর ভাইরাসে বিশ্বের যে কটি দেশ সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে ইতালি তার একটি। দেশটিতে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে এক লাখ ৩৩ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে। গত কয়েকদিন ধরে ইতালিতে দৈনিক ১০ হাজারেরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence