করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ২৬৪

২২ নভেম্বর ২০২১, ০৫:২৮ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন  আরও দুই জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৫৫ জনে। 

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৬৪ জন। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনে। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন। 

সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া দু’জনই নারী এবং তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬১৪টি নমুনার। আর এই পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। প্রতি ১০০ জনে মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ এবং সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।

ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬