করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

০৩ নভেম্বর ২০২১, ০৬:০৬ PM
করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৮০ জনে। বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জনে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান তিন জন। করোনা শনাক্ত হয় ২২৯ জনের দেহে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৫২৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।

চলতি মাসেই এম‌বিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
  • ১১ এপ্রিল ২০২৬
দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
close