সংক্রমণ কমলেও মাস্ক পরতেই হবে: স্বাস্থ্য অধিদপ্তর

০৩ নভেম্বর ২০২১, ০৪:৩১ PM
দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে এসেছে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে এসেছে © ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের প্রকোপ কমে এলেও সংক্রমন নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি ও শিষ্টাচার মেনে চলার বিষয়ে তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নজরুল ইসলাম বুধবার (০৩ নভেম্বর) দুপুরে ভার্চুয়াল বুলেটিনে সংক্রমন পরিস্থিতি নিয়ে কথা বলেন।

ডা. নজরুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, করোনা সংক্রমনের এখন যে জায়গাটিতে আমরা আছি, ভ্যাকসিনেশন ও স্বাস্থ্যবিধি মেনে চলা এই দুইয়ের সমন্বয়ের মধ্য দিয়ে সেটিকে ধরে রাখা সম্ভব।’

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সারাদেশে মারা গেছেন ২৭ হাজার ৮৭৩ জন। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল অবধি সারাদেশের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন রোগী।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে।তাদের মধ্যে সুস্থ হয়ে গেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

নজরুল ইসলাম বলেন, ‘সংক্রমন নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি ও শিষ্টাচার অবশ্যই মেনে চলতে হবে। সকলকেই সঠিক নিয়মে নাক-মুখ ঢেকে রাখতে মাস্ক ব্যবহার করতে হবে। নিয়মিত সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড বা তারও বেশি সময় ধরে হাত ধুতে হবে। প্রয়োজন অনুযায়ী হ্যান্ড সেনিটাইজ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখবার বিষয়টি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে।’

১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
close