করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

১৬ অক্টোবর ২০২১, ০৫:৫২ PM
করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে © ফাইল ফটো

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৫২ জনে। শনিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ শতাংশের নিচে নেমে এসেছে।

এর আগে, গতকাল শুক্রবার করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এদিন শনাক্ত হয়েছে  ৩৯৬ জনের। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৫১৮ জনের।

স্বাস্থ্য অধিপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৭৬ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ১, খুলনায় ১ ও সিলেটে ১ জন মারা গেছেন। অন্যান্য বিভাগে কেউ মারা যাননি।

বেনজীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করল দুবাই, যে প্রক্রিয়া…
  • ১৫ জুন ২০২৬
‘পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করি’, দাবি …
  • ১৫ জুন ২০২৬
রেফারেন্স লেটার কী
  • ১৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে থাকছে যে ১৪ বিষয়
  • ১৫ জুন ২০২৬
যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, স্বাক্ষর শুক্…
  • ১৫ জুন ২০২৬
×