ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৬ জন হাসপাতালে

২১ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৮ PM
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৬ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪৬ জন হাসপাতালে © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি হয়েছেন ২১১ এবং অন্যান্য বিভাগে ৩৫ জন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ হাজার ১৩২ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ৮৩৬ এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৯৫ জন ভর্তি রয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৫৯ জন।

সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬