গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে

২৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ AM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ AM
মিরপুরে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ড

মিরপুরে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ড © সংগৃহীত

রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মিরপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা সম্মিলিতভাবে কাজ করে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

মিরপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মামুন জানান, ঝিলপাড় বস্তিতে আগুনের খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬