পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০১ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ PM
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সাভিসের ৪টি ইউনিট কাজ করেছে

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সাভিসের ৪টি ইউনিট কাজ করেছে © ভিভিও থেকে নেওয়া

রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার একটি জুতা কারখানায় আগুন লেগেছে। কারখানাটি সাততলা ভবনের তৃতীয় তলায়। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে নাজিরাবাজারের একটি জুতা কারখানায় আগুন লাগে। সাততলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬