উত্তরায় আবাসিক ভবনে আগুন

একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৬ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ PM
উত্তরার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিননজন নিহত

উত্তরার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিননজন নিহত © সম্পাদিত ও সংগৃহীত


রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। নিহতরা হলেন— একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। নিহত বাকি তিনজন হলেন—আফসানা, রোদেলা আক্তার (১৪), আড়াই বছর বয়সী শিশু রিসান ও রাফসান। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১০টার দিকে আগুন নেভানো হয়। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ১৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ সেক্টরের ১১ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটিসহ আরো একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।

তালহা বিন জসিম বলেন, ভবনের ঘরে প্রচুর আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত ছড়িয়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিস ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকল আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তদন্তে পরবর্তীতে জানা যাবে।

শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬