উত্তরায় আবাসিক ভবনে আগুনে নিহত ৫

১৬ জানুয়ারি ২০২৬, ০১:০৭ PM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ PM
উত্তরায় আবাসিক ভবনে আগুন

উত্তরায় আবাসিক ভবনে আগুন © সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পাঁচ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

নিহতের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) এবং তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মা এবং আরও একজনের মৃত্যু হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানসহ একই পরিবারের তিনজন রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই পরিবারটি ভবনটির পাঁচতলায় ভাড়া থাকতেন। নিহতদের সবার নাম-পরিচয় নিশ্চিত করতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি আরও জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার চার মিনিট পর, সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9