মিরসরাইয়ে চলন্ত তুলাবাহী কাভার্ড ভ্যানে আগুন

১৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ PM
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানে আগুন ধরে আড়াই লাখ টাকার তুলা পুড়ে গেছে। এ সময় প্রায় ১ কোটি টাকার তুলা বাঁচালেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। 

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে মস্তাননগর ফারদিন মডেল পাম্প এলাকা পার হওয়ার সময় কাভার্ড ভ্যান থেকে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা, পরে ড্রাইভারকে অবিহিত করে দ্রুত গাড়ি থামিয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধাঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

কাভার্ড ভ্যানের চালক মো. মিলন হোসেন জানান, চট্টগ্রাম থেকে হবিগঞ্জ যাচ্ছিলাম, মস্তান নগর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন আগুনের বিষয়টি জানান, পরে দ্রুত গাড়ি মহাসড়কের এক পাশে পার্ক করে তুলার রোগগুলো একেএকে নামিয়ে নেন। 

এ বিষয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘আমরা রাত ৮.২০ মিনিটে প্রথমে অগ্নিকাণ্ডের খবর পাই। সঙ্গে সঙ্গে ২টি ইউনিট ৫ মিনিটের মধ্যে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, মোট ১০টি তুলার রোল নষ্ট হয়েছে, যার বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ ছাড়া আগুনের হাত থেকে যে পরিমান তুলা উদ্ধার করেছি তার পরিমান প্রায় ১ কোটি টাকা। 

তিনি আরও বলেন, কাভার্ড ভ্যানের ভিতরে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬