যাত্রাবাড়ীতে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

২৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ AM
মুরগিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মুরগিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় মুরগিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খায়রুল হোসেন কামরুল (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াসিন (২৭) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত খায়রুল ভাষানটেক সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়ার মো. হারুন অর রশীদের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর ভাষানটেক এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও আহতদের হাসপাতালে নিয়ে আসা মাহাদি ইসলাম জানান, রাতে শনিরআখড়া এলাকা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি দ্রুতগামী মুরগিবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খায়রুল ও ইয়াসিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে খায়রুলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত কলেজছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ইয়াসিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9