আজ দাড়ি দিবস

০৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৯ PM
দাড়িমুখে ক্রিকেটার মইল আলী

দাড়িমুখে ক্রিকেটার মইল আলী © ফাইল ছবি

আজ বিশ্ব দাড়ি দিবস। ন্যাশনাল ডে ক্যালেন্ডারের তথ্যমতে, ২০১০ সালে দিনটির যাত্রা শুরু। আরেকটু পরিষ্কার করে বলতে গেলে, সেপ্টেম্বর মাসের প্রথম শনিবারই বিশ্ব দাড়ি দিবস

একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, যিনি নিয়মিত দাড়ি কাটেন বা ছাঁটেন, সমীক্ষা বলছে তিনি সারা জীবনে গড়ে ৩ হাজার ৩৫০ ঘণ্টা সময় ব্যয় করেন দাড়ি কাটার পেছনে। দিনের হিসাবে ১৩৯ দিন।

তাই সময় বাঁচানের জন্যই কি রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি ছাঁটতেন না?  কাব্য চর্চায় মনোনিবেশ করার জন্যই কি নির্মলেন্দু গুণ কবিগুরুর পথে হাঁটছেন?  তবে কারণ অন্যটাও হতে পারে। 

দাড়ি রাখার উপকারিতা অনেক। অনেকের মতে, দাড়ি পৌরষত্বের প্রতীক। আবার দাড়ি রাখার দারুণ কিছু স্বাস্থ্যগত উপকারের দিকও রয়েছে। মুখে দাড়ি থাকলে ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং সূর্যের ক্ষতিকর তাপ থেকে মুখাবয়ব অনেকটাই রক্ষা পায়।

দাড়ি নিয়ে আরসালান খান বলেন, দাড়ি হচ্ছে নিকাবের মতো—যা আপনার গালকে ঢেকে রাখবে।

তবে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দাড়ি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। রাসুল(স) এর সুন্নাত হিসেবে সারা বিশ্বেই দাড়ি রাখছে কোটি কোটি মুসলমান।

তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬
ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬