করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

০১ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৩ PM
করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৯ জনের মৃত্যু হয়েছে।  পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে। শনাক্তের হার ১০ দশমিক ১১।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত মোট ৮৯ লাখ ৫৮ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৮ শতাংশ।

এর আগে, গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এদিন তিন হাজার ৩৫৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। এছাড়া সোমবার (৩০ আগস্ট) ৯৪ জন, রবিবার (২৯ আগস্ট) করোনায় ৮৯ জনের মৃত্যু হয়।

তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬
ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬