করোনায় মা হারালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মশিউর

২৯ আগস্ট ২০২১, ০১:৩৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মশিউর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মশিউর রহমান © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এর মা মিসেস খুরশিদা বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

রবিবার (২৯ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন মিসেস খুরশিদা বেগম। কোভিডমুক্ত হয়েও বেশ কিছুদিন যাবৎ লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

উপাচার্যের মা-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী তোফাজ্জল হোসেন ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। রবিবার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় মিরহর গ্রামে বাদ আছর পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।

৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬