৭ সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

২৫ আগস্ট ২০২১, ০৪:৩২ PM
৭ সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

৭ সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু © ফাইল ফটো

আগামী ৭ সেপ্টেম্বর থেকে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। আজ বুধবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

খুরশীদ আলম বলেন, সারা দেশে গণটিকা চলাকালে যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেখানেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। শিগগিরই দেশে ৬০ লাখ ফাইজারের টিকা আসছে।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, কিছু র‌্যাপিড আরটি পিসিআর মেশিন কেনার চেষ্টা চলছে। নতুন করে আরো ৩০টি আরটি পিসিআর মেশিন কেনা হচ্ছে। উপজেলায় জিন এক্সপার্ট মেশিন সেনসেটিভিটি ১০০ শতাংশ।

তিনি বলেন, এই মেশিনগুলাকে চালু করার জন্য একটা স্পেশাল ইকুইপমেন্ট লাগে, যেটা আমরা ইতিমধ্যেই সংগ্রহ করার ব্যবস্থা করছি। সেটা যদি হয়, তাহলে পরে এক্টিভেশন কোন জায়গা দিয়েছে, সেগুলো কাজ করতে পারবে আশা করি।

বিভিন্ন সরকারি হাসপাতালে ব্যবহৃত মেশিন ও যন্ত্রপাতিগুলো যত্ন করে ব্যবহার করার নির্দেশনা দিয়ে খুরশীদ আলম বলেন, আমি আশা করব যেই জিনিসগুলো হাসপাতালে দেওয়া হচ্ছে, সেগুলো যথাযথভাবে ব্যবহার করবেন। যত্ন করে ব্যবহার করবেন এবং এটা রক্ষণাবেক্ষণ ঠিকমতো করবেন।

তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬
ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬