টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

১৮ আগস্ট ২০২১, ০৫:০৭ PM
গাড়িতে অবস্থানরত খালেদা জিয়াকে টিকা দেন চিকিৎসক ও নার্সরা

গাড়িতে অবস্থানরত খালেদা জিয়াকে টিকা দেন চিকিৎসক ও নার্সরা © সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি।

খালেদা জিয়া মডার্নার তৈরি টিকা নিয়েছেন। এক মাস আগে গত ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

আজ বিকেল চারটার দিকে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে টিকা নেওয়ার উদ্দেশ্যে হাসপাতালের দিকে রওনা হন। হাসপাতালের সামনে এসে পৌঁছালে চিকিৎসক ও নার্স এসে গাড়িতে অবস্থানরত খালেদা জিয়াকে টিকা দেন। এরপর খালেদা জিয়া আবার নিজের বাসার উদ্দেশে চলে যান।

খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল। ২৭ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। মূলত পোস্ট কোভিড জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close