ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল কবে, যা জানা যাচ্ছে

২৫ জানুয়ারি ২০২৬, ১১:০২ AM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে চলতি সপ্তাহেই। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আজ রবিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

সূত্র বলছে, ভর্তি পরীক্ষার ফলাফল এখনও জমা হয়নি। অনলাইন কমিটির কাছে জমা দিলে এক থেকে দুই দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশের পর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে দেখা যাবে। চলতি সপ্তাহেই ফলাফল প্রকাশ হবে বলে সূত্র জানায়।

এর আগে গত বুধবার জীববিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. এনামুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সব রেডি হয়ে গেছে যত দ্রুত সম্ভব আমরা প্রকাশ করে দেব। আশা করি, চলতি মাসেই ফলাফল প্রকাশ করা হবে।’

জানা গেছে, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি। ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) শেষ কর্মদিবস। সে হিসেবে চলতি সপ্তাহেই এ ফলাফল প্রকাশ করা হবে। ইউনিটটির প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গত ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ঢাবিতে চাঁদাবাজির প্রমাণাদি বড় পর্দায় দেখাবেন ডাকসু নেতা

১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সে হিসেবে প্রতি আসনে লড়ছেন ৬০ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - সিলেট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় - ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় - রংপুর।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয় ২৭ ডিসেম্বর।

র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9