রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০০ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় এ ফল প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, আজ (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় 'এ' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। 

এর আগে, গত ১৭ জানুয়ারি রাবির 'এ' ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন ছিল, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯১.১৭। দ্বিতীয় শিফটের ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯০.১৬।

এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950