ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

২৫ জানুয়ারি ২০২৬, ১১:৩১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোফা মালিতা (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফা মালিতা শৈলকুপা থানার ১৪ নম্বর দুধসর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেড়বাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত তাইজাল মালিতার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে চলাচলের সময় একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে ওসি মৃত্যুঞ্জয় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬