২০ দিন পর করোনায় দৈনিক মৃত্যু দুইশ’র নিচে

১৩ আগস্ট ২০২১, ০৬:১৮ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে। টানা ২০ দিন পর করোনায় দৈনিক মৃত্যু দুইশ’র নিচে নেমেছে। আর এ সময় সংক্রমণ ধরা পড়েছে ৮ হাজার ৪৬৫ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৮ হাজার ৪৬৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। দৈনি শনাক্ত রোগীর এই সংখ্যা ১০ হাজারের নিচে নামল ৫ দিন পর।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে। তাদের মধ্যে ২৩ হাজার ৮১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১১ হাজার ৪৫৭ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন সুস্থ হলেন।

জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের
  • ০২ আগস্ট ২০২৬