করোনায় একদিনের ব্যবধানে প্রাণ হারালেন দুই শিক্ষক

০৮ জুন ২০২১, ০৯:৪১ PM
করোনায় প্রাণ হারিয়েছেন লালমনিরহাট শহরের চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিতা দেবো

করোনায় প্রাণ হারিয়েছেন লালমনিরহাট শহরের চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিতা দেবো © সংগৃহীত

লালমনিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে প্রাণ হারিয়েছেন দুই স্কুল শিক্ষক। এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়। নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

ওই দুই শিক্ষক হলেন লালমনিরহাটের চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিতা দেবো (৪৬) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক মন্ডল লুলু (৫৫)।

সিভিল সার্জন জানান, দুই স্কুল শিক্ষকই সাপ্টানা বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তারা করোনায় আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায়ই মারা যান তারা। এরমধ্যে জিয়াউল হক নিজ বাড়িতে সোমবার রাতে মারা যান। আর অমিতা দেবো আজ মঙ্গলবার বিকেলে মারা যান।

তিনি জানান, লালমনিরহাটে করোনা শনাক্তের হার এখন ৩৭-৩৮ শতাংশ। অথচ দুই মাসে আগেও ছিল ১০-১১ শতাংশ। অপরদিকে কুড়িগ্রামে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, জেলায় এখন করোনা শনাক্তের হার ৫৫-৫৮ শতাংশ। গত দুই মাসে এ হার ছিল ১৩-১৪ শতাংশ।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬