শুধু টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

০৫ জুন ২০২১, ০৭:৫২ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা ছাড়া শুধুমাত্র টিকা দিয়েই করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে আছে, যেসব দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো আছে। যেসব দেশে করোনা নিয়ন্ত্রণে নেই, সেসব দেশ বিধ্বস্ত হয়ে গেছে। কাজেই আমাদের সবাইকে করোনা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করতে হবে।

পড়ুন: করোনায় আরও ৪৩ জনের মৃত্যু

তিনি বলেন, সবাই চেষ্টা করলে বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ সহজ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য বিভাগসহ সব বিভাগ করোনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। যে কারণে দেশে ওষুধের অভাব হয়নি, খাদ্যের অভাব হয়নি। কৃষিখাত ও শিল্প-কারখানা সচল রয়েছে।

করোনায় দেশের অর্থনীতির উন্নতির চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি অনেক দেশের চেয়ে ভালো। করোনার কারণে বাংলাদেশসহ তিনটি দেশ ছাড়া সব দেশ অর্থনীতিতে মাইনাসে আছে। আমাদের জিডিপির গড় এখনও ৬ পারসেন্ট আছে।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬