করোনায় মৃত্যু দেড় মাসের মধ্যে সর্বনিম্ন

১৫ মে ২০২১, ০৪:৩৩ PM
ঈদের পরদিন করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যুর হার কমেছে

ঈদের পরদিন করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যুর হার কমেছে © ফাইল ফটো

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। ঈদের পরদিন শনিবার (১৫ সে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এ সংখ্যা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বৃহস্পতিবার ৩১ জন ও শুক্রবার ২৬ জনের মৃত্যু হয়। তার আগের দিন মৃত্যু হয়েছিল ৪০ জনের।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৬১ জনের। এই সংখ্যাও সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে কম। ঈদের দিনে কমেছে নমুনা পরীক্ষাও। ঈদের আগের দিন ২৪ ঘণ্টায় পরীক্ষা হয় সাত হাজার ৮৩৫টি নমুনা। ঈদের পরীক্ষা হয়েছে তিন হাজার ৭৫৮ জনের।

আগের দিন নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়ায় ১০ দশমিক ৮২ শতাংশ। তবে শনিবার শনাক্তের হার ছয় দশমিক ৯৫ শতাংশ, যা কয়েকদিনের মধ্যে কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি রোগী শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলা যায়।

'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
সব আয়োজন সম্পূর্ণ, শুধু নেই মা-বাবার ভালোবাসা
  • ২০ মার্চ ২০২৬
ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করা যায়:…
  • ২০ মার্চ ২০২৬
আসমানে শাওয়ালের নতুন হেলাল
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence