আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২৬ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ AM
গ্যাসর চুলা

গ্যাসর চুলা © সংগৃহীত

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (২৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়- বিজেস্বর ও ভাদুঘর, কাউতলী ও পাইকপাড়া, মেড্ডা ও নাটাই, গোকর্ণঘাট, বিরাসার ও ঘাটুরা ও সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাগুলো।

কর্তৃপক্ষ জানায়, উল্লিখিত সময়ে ওই এলাকার সব শ্রেণির গ্রাহকদের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9