১০ মে’র মধ্যে চীনের ৫ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

০৩ মে ২০২১, ০৫:৪৫ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১০ মে’র মধ্যে চীনের উপহার হিসেবে দেয়া ৫ লাখ ডোজ টিকা আসবে। বাংলাদেশকে উপহার হিসেবে এ টিকাগুলো চীন দিচ্ছে বলে জানান তিনি।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগদান শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার চীন থেকে যেসব টিকা কিনতে চায় সেগুলো আসতে আরও কিছুটা সময় লাগবে। চীন থেকে আরও টিকা কেনার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাবনা পাঠিয়েছি। চীনের পক্ষ থেকে জবাব আসলেই টিকা কেনার বিষয়ে আলোচনা শুরু করবো আমরা। আমরা চীনের টিকা ৪ থেকে ৫ কোটি ডোজ হলেও নেবো।

মন্ত্রী জানান, রাশিয়ার সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। তারাও আমাদের টিকা দিতে চায়। বাংলাদেশে রাশিয়া করোনাভাইরাসের টিকা উৎপাদনও করতে চাচ্ছে।

আত্মঘাতী গোলে ভাঙল মিশরের ইতিহাস গড়ার স্বপ্ন
  • ১৬ জুন ২০২৬
এটাই কি বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন?
  • ১৬ জুন ২০২৬
‘৩০ ম্যাচ অপরাজিত দলের চিন্তার কিছু নেই’, হতাশার ড্রয়ের পর …
  • ১৬ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে কী বলছেন নেতানিয়াহু
  • ১৬ জুন ২০২৬
রেকর্ড গড়ে এগিয়ে থেকে বিরতিতে মিশর
  • ১৬ জুন ২০২৬
২৫ বছর পর্যন্ত ফুটবলই খেলেননি, স্পেনকে রুখে দেওয়া কে এই গোল…
  • ১৬ জুন ২০২৬
×