করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ছাড়াল পৌনে ৩২ লাখ

৩০ এপ্রিল ২০২১, ০৯:৫৯ AM
করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু © সংগৃহিত

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বেশ কয়েকটি দেশ। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ১৫ হাজার ১৪২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯২ হাজার ৭৬৪ জনের।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ১১ লাখ ২১ হাজার ৯৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ৭৯ হাজার ২৩৫ জন। আর এখন পর্যন্ত মোট ১২ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ৩৪৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

আরো পড়ুন বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ১৫ কোটি

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন। মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ২০৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৪১ হাজার ৫৭৪ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এর পরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জনের। আর মোট ২ লাখ ৮ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৬৫ জন।

আরো পড়ুন ভারতে করোনায় একদিনে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৪১৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৫২ হাজার ১১৮ জন।

এছাড়া করোনা শনাক্তের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম স্থানে রাশিয়া, ষষ্ঠ স্থানে তুরস্ক, সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশটিতে এখন পর্যন্ত ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৯৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।

আরো পড়ুন ১৭ দেশে ছড়িয়েছে করোনার ভারতীয় ধরন

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬