বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ১৫ কোটি

২৯ এপ্রিল ২০২১, ০৯:৪৪ AM

© সংগৃহিত

পুরো বিশ্বে প্রতিদিনই বাড়ছে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ। এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন বিশ্বের ১৫ কোটিরও বেশি মানুষ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ কোটি দুই লাখ ১৬ হাজার ৫৯০। এর মধ্যে ৩১ লাখ ৬৩ হাজার ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১২ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ২০৩ জন।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৮ হাজার ৩৩৭ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬। এর মধ্যে দুই লাখ চার হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭। এর মধ্যে তিন লাখ ৯৮ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে আক্রান্তের সংখ্যা সাত লাখ ৫৪ হাজার ৬১৪। এর মধ্যে ১১ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৬৪২। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।

বয়স কি শুধুই সংখ্যা, নারী-পুরুষের সম্পর্ক নিয়ে নতুন গবেষণায়…
  • ০৪ মার্চ ২০২৬
১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয…
  • ০৪ মার্চ ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হলেন টিএম আহমেদ হুসেইন
  • ০৪ মার্চ ২০২৬
ঈদুল ফিতরে সরকারি ছুটি বাড়বে কিনা, জানা যাবে কাল
  • ০৪ মার্চ ২০২৬
ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন জামায়াত আমির
  • ০৪ মার্চ ২০২৬
এখনো নিজেদের সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করেনি ইরান
  • ০৪ মার্চ ২০২৬