ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন

০২ অক্টোবর ২০২৬, ০৫:২১ PM
সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন

সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন © সংগৃহীত ও সম্পাদিত

খুলনায় ডেঙ্গুর প্রকোপের মধ্যে এবার আক্রান্ত হয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। বর্তমানে তিনি খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথি কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তার ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় প্রশিক্ষণ শেষে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন ডা. মাহফুজা খাতুন। পরদিন খুলনায় ফিরে চিকিৎসা নেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ডেঙ্গু পরীক্ষা করান। পরদিন বৃহস্পতিবার (১ অক্টোবর) পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী গণমাধ্যমকে জানান, বর্তমানে সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন চিকিৎসাধীন রয়েছেন।

মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জ…
  • ০২ অক্টোবর ২০২৬
খরচ জোগাতে নিঃস্ব পরিবার, টাকার অভাবে থমকে যাওয়ার শঙ্কায় চব…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে টালমাটাল দিল্লী,…
  • ০২ অক্টোবর ২০২৬