ভারতে করোনায় একদিনে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল

২৯ এপ্রিল ২০২১, ১০:৫৫ AM

© সংগৃহীত

ভারতে ভয়াবহ ভাবে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৬৪৫ জন মারা গেছেন। মহামারি শুরুর পর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যায় এটি দেশটিতে রেকর্ড।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ জনে।

গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু আড়াই হাজারের ওপরেই রয়েছে। বুধবার সেই সংখ্যা ছাড়িয়েছিল ৩ হাজার ৩শ’র ঘর। তবে আগের সব পরিসংখ্যানকে ছাপিয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রেকর্ড পরিমান। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৮৩২ জনে।

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে এক লাখ ছয় হাজারের বেশি। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ ৮৫ হাজার।

সূত্র: এএনআই

লাহোর-দিল্লিকে পেছনে ফেলে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা
  • ০৪ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্বামীর বিরুদ্ধে গৃহবধু হত্যার অভিযোগ
  • ০৪ মার্চ ২০২৬
পারিবারিক বিরোধের জেরে অপহরণ, ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ইরাকে …
  • ০৪ মার্চ ২০২৬
দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্…
  • ০৪ মার্চ ২০২৬
ভূমি প্রতিমন্ত্রীর সহায়তায় মায়ের কিডনিতে জীবন ফিরে পেল ছেলে
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা কে এই মোজতবা?
  • ০৪ মার্চ ২০২৬