এবার করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডা. নাসিমা সুলতানা

০২ এপ্রিল ২০২১, ১০:৪৯ AM
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা © ফাইল ছবি

এবার করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে তিনি নিজের করোনা আক্রান্তের বিষয়টি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেন।

অধ্যাপক নাসিমা সুলতানা তার স্ট্যাটাসে লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনায় আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন। ’

অধ্যাপক নাসিমা সুলতানা দেশের প্রথম পাঁচ টিকা গ্রহণকারীর একজন। দেশে গত ২৭ এবং ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়। অধ্যাপক নাসিমা সুলতানা ২৭ জানুয়ারি টিকা নেন।

জাবির ১৩ শিক্ষকের শাস্তি, সাবেক ভিসি-প্রোভিসি-কোষাধ্যক্ষের …
  • ১৬ জুন ২০২৬
একদিনে ৪ ম্যাচ ড্র, ভাঙ্গল ৬৮ বছরের রেকর্ড
  • ১৬ জুন ২০২৬
দাম বেড়ে দেশে কত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ১৬ জুন ২০২৬
কাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
  • ১৬ জুন ২০২৬
শিরোপা ধরে রাখার মিশনে কৌশলী আর্জেন্টিনা, চ্যালেঞ্জ জানাতে …
  • ১৬ জুন ২০২৬
প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  • ১৬ জুন ২০২৬
×