বিএনপি ক্ষমতায় আসলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত হবে: আমিনুল হক

২৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ PM
আমিনুল হক

আমিনুল হক © সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে ক্রিকেট বোর্ডের সকল অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

​সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুর ৬ নম্বর সেকশনে নির্বাচনী প্রচারণাকালে তিনি এ কথা বলেন। 

​আমিনুল হক বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে। একজন সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণে আজ ক্রিকেট বোর্ড কলঙ্কিত। তাদের ভুল নীতি আর ব্যক্তিগত স্বার্থের কারণে দেশের ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হচ্ছে।

​ক্রিকেট কূটনীতির ব্যর্থতার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, আজ ক্রিকেট কূটনীতির অভাবের কারণে বাংলাদেশ দল নিরাপত্তা জটিলতায় পড়ছে। নিরাপত্তা পাওয়া আমাদের অধিকার, দেশের স্বার্থ আগে। কিন্তু আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সঠিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে। তাদের এই অনভিজ্ঞতার দায়ভার পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে।

​নির্বাচন পরবর্তী পরিকল্পনা জানিয়ে ধানের শীষের এই প্রার্থী বলেন, জনগণের ভোটে আমরা যদি জয়ী হতে পারি এবং আল্লাহ যদি আমাদের কবুল করেন, তবে অবশ্যই এই বোর্ডের প্রতিটি কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হবে। কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট কিংবা আমার দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা এই ক্ষতির সাথে জড়িত, তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে।

​গণসংযোগকালে আমিনুল হকের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে দোয়া চান এবং দেশের ক্রীড়াঙ্গনসহ সামগ্রিক উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9