‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা

২৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ PM
আবির আব্দুল্লাহ চৌধুরী

আবির আব্দুল্লাহ চৌধুরী © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছেন আবির আব্দুল্লাহ চৌধুরী নামে এক ছাত্রদল নেতা। এই স্লোগানের ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ স্লোগান দেন।

ওই সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমান মঞ্চে আসার আগেই তিনি তার বক্তব্যে একাধিকবার জয় বাংলা স্লোগান দেন।

আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে। তার বাবা জাতীয় পার্টি (কাজী জাফর) চৌদ্দগ্রাম উপজেলার বর্তমান সভাপতি।

ভাইরাল ভিটিওতে তাকে বলতে শোনা যায়, আজকে এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয়, আমি এই মঞ্চ থেকে হাজার বার বলব জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।

পরে এ বিষয়ে আবির আব্দুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, জয় বাংলা কোনো দলের স্লোগান না, এটা আমাদের স্বাধীনতার স্লোগান। এর বাইরে কিছু না। স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে লেগেছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬