টিকা নেয়ার পরও করোনা আক্রান্ত জবির সাবেক ভিসি মীজান

৩০ মার্চ ২০২১, ০৮:২৪ AM
অধ্যাপক ড. মীজানুর রহমান

অধ্যাপক ড. মীজানুর রহমান © ফাইল ফটো

টিকা নেওয়ার দেড়মাস পর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এছাড়া তার গাড়ি চালকও করোনায় আক্রান্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক খন্দকার মোন্তাসির হাসান। তিনি জানান, সোমবার (২৯ মার্চ) বিকেলে স্ত্রীসহ স্যার এবং তার গাড়িচালকের করোনা পজিটিভ রেজাল্ট আসে। তাদের মধ্যে গাড়িচালকের অবস্থা আশংকাজনক।

জানা গেছে, অধ্যাপক ড. মীজানুর রহমান গত ১১ ফেব্রুয়ারি সস্ত্রীক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে করোনা টিকার প্রথম ডোজ নেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপক হিসেবে ফিরে যান।

একদিনে ৪ ম্যাচ ড্র, ভাঙ্গল ৬৮ বছরের রেকর্ড
  • ১৬ জুন ২০২৬
দাম বেড়ে দেশে কত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ১৬ জুন ২০২৬
কাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
  • ১৬ জুন ২০২৬
শিরোপা ধরে রাখার মিশনে কৌশলী আর্জেন্টিনা, চ্যালেঞ্জ জানাতে …
  • ১৬ জুন ২০২৬
প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  • ১৬ জুন ২০২৬
দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অনেকে
  • ১৬ জুন ২০২৬
×