নোয়াখালীতে তাবলীগ থেকে আসা এক বৃদ্ধার করোনা পজিটিভ

২৯ এপ্রিল ২০২০, ১২:০২ AM

© প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তাবলীগ থেকে আসা এক ব্যক্তি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৬২ বছরের আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রামপুর গ্রামে। এ নিয়ে নোয়াখালীতে সাতজন করোনায় আক্রান্ত হলেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার দাস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আক্রান্ত ব্যক্তির রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তির নমুনা ২১ এপ্রিল চট্টগ্রামে বিআইটিআইডিতে পাঠানো হয়। নুমনা সংগ্রহ করার পর থেকে ওই ব্যক্তির বাড়ি লকডাউন রয়েছে।

তিনি আরও বলেন, মেডিকেল টিম নিয়ে ওই ব্যক্তির বাড়িতে যাচ্ছি আমরা। আক্রান্ত হওয়ার কিছুদিন আগে লক্ষ্মীপুরে তাবলীগে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেখান থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

এ বিষয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আজ মঙ্গলবার সন্ধায় ওই ব্যাক্তির করোনা পজেটিভ হওয়ার খবর জেনে তিনি সাথে সাথে ঘটনাস্থলে ছুটে জান। এরপর বেগমগঞ্জের ইউএনও-ওসিসহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির লক্ষণ দেখে বাড়িটি আগেই লকডাউন করা হয়েছিল। কিন্তু তারা লকডাউনের আদেশ মানেনি। এখন প্রশাসন কঠোর হয়ে বাড়িটি লকডাউন করেছে।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬