হাবিপ্রবির এক আসনের বিপরীতে লড়বেন ৫২ ভর্তিচ্ছু

১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ AM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:০০ AM
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে মোট ৯৪ হাজার ৩৭৫টি আবেদন জমা পড়েছে। বিপরীতে মোট আসন সংখ্যা ১ হাজার ৭৯৫টি হওয়ায় গড়ে একটি আসনের বিপরীতে লড়বেন ৫২ জন ভর্তিচ্ছু।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

আইসিটি সেন্টার সূত্র জানায়, গত ১৬ নভেম্বর বিকেল ৪টা থেকে হাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং আবেদন গ্রহণ করা হয় ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণায় উত্তাল শাবিপ্রবি

চলতি শিক্ষাবর্ষে চারটি ইউনিটে মোট ৯৪ হাজার ৩৭৫টি আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৩০ হাজার ২৭৫ জন। এই ইউনিটে ৫৩৫টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিযোগিতা করছেন প্রায় ৫৬ জন পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটে মোট আবেদন পড়েছে ২৬ হাজার ৮১২টি, যেখানে ৭৪০টি আসনের বিপরীতে প্রতিযোগী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৭ জন। শাখাভিত্তিক ‘বি’ ইউনিটের আর্কিটেকচার বিভাগে ৩০টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়ছেন ৪১ জন ভর্তিচ্ছু।

অন্যদিকে ‘সি’ ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৯ হাজার ১৯১টি। এই ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন ৩২ জন পরীক্ষার্থী। শাখাভিত্তিক হিসাবে বিজ্ঞান ও অ-বিজ্ঞান উভয় শাখায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৪৩ জন ভর্তিচ্ছু।

এ ছাড়া ‘ডি’ ইউনিটে মোট আবেদন পড়েছে ২৭ হাজার ৯৭টি। এই ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিযোগিতা করছেন ১১২ জন পরীক্ষার্থী, যা চারটি ইউনিটের মধ্যে সর্বোচ্চ।

উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি পর্যায়ক্রমে তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9