করোনার ভয়াবহতা থেকে যে কারণে বেঁচে যাচ্ছে ভারত

২৩ এপ্রিল ২০২০, ০৮:১৭ AM

বিশ্বের অন্যান্য দেশের মতো এশিয়ার দেশ ভারতেও থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। তবে দেশটিতে ইউরোপ-আমেরিকার চেয়ে তুলনামূলক কম গতিতে এগোচ্ছে করোনাভাইরাস। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে এর কারণ হিসেবে লকডাউনকে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, লকডাউনের কারণে ইউরোপ-আমেরিকার মতো ভারতে দ্রুত পরিস্থিতির অবনতি হয়নি। বরং এর সুবাদে ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেতে যাচ্ছে দেশটি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি পরিসংখ্যান থেকে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত ভারতে মাত্র ৮ দিনে দ্বিগুণ হয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই ৮ দিনে ১০ হাজার থেকে লাফিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২০ হাজারে। তবুও ইউরোপ-আমেরিকার চেয়ে ভারতে করোনাভাইরাসের গতি কম।

প্রতিবেদনে বলা হয়, মার্চের শুরুতে আক্রান্ত ৩ জন থেকে ১০০ জনে পৌঁছতে ২ সপ্তাহ সময় লেগেছিল। এরপর আরও দুই সপ্তাহ সময় লেগেছিল আক্রান্তের সংখ্যা ১ হাজারে পৌঁছতে। এর পরের ধাপে এই সংখ্যাটা ১০ হাজারে পৌঁছতে সময় লেগেছিল ২ সপ্তাহের আরও একটু বেশি। এই গতিতে চললে এই মাসের শেষ নাগাদ আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছার কথা। তবে লকডাউন ও অন্যান্য পদক্ষেপের সুবাদে এই মাসের শেষে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার থেকে ৩০ হাজারের মধ্যেই আটকে যাবে।

ইতোমধ্যে ভাইরাসটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে। এর বিষাক্ত ছোবলে বিশ্বব্যাপী এখন পর্যন্ত (বৃহস্পতিবার ভোর সোয়া ৬টা পর্যন্ত) ২৬ লাখ ৩৫ হাজার ১৩০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৪১ জনের।

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প, কোথায় কত প্রাণহানি?
  • ২৫ জুন ২০২৬
সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলা: খালাস পেলেন আরিফ, বাবর ও গ…
  • ২৫ জুন ২০২৬
এইচএসসি পরীক্ষায় আসছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৫ জুন ২০২৬
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, য…
  • ২৫ জুন ২০২৬
মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না: রিজভী
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি
  • ২৫ জুন ২০২৬