জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি

২৫ জুন ২০২৬, ০২:১৮ PM
মাছ ব্যবসায়ী রাসেল ব্যাপারীর হাতে দুই কেজি ওজনের ‘রাজা ইলিশ’

মাছ ব্যবসায়ী রাসেল ব্যাপারীর হাতে দুই কেজি ওজনের ‘রাজা ইলিশ’ © টিডিসি

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি ‘রাজা ইলিশ’। বিরল আকৃতির মাছটি স্থানীয় মাছঘাটে নিলামে ১০ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মাছঘাটে মাছটি নিলামে তোলা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী রাসেল ব্যাপারী সর্বোচ্চ দরদাতা হিসেবে এটি কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রহমান মাঝি ৯ জন মাঝিমাল্লাকে সঙ্গে নিয়ে মেঘনা নদীতে ইলিশ শিকারে যান। গভীর রাতে জাল তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে বড় আকৃতির এই ‘রাজা ইলিশ’। পরে সকালে মাছটি ঘাটে আনা হলে একনজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী রাসেল ব্যাপারী বলেন, ‘বড় আকারের ইলিশ হওয়ায় অনেকেই মাছটি কিনতে আগ্রহ দেখিয়েছিলেন। আমি সর্বোচ্চ ১০ হাজার ২০০ টাকা দর দিয়ে মাছটি কিনেছি। এটি বরিশালে পাঠানো হবে। বাজার ভালো থাকলে দুই থেকে তিন হাজার টাকা লাভ হতে পারে।’

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ সংরক্ষণে পরিচালিত সফল অভিযানের সুফল এখন পাওয়া যাচ্ছে। নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। জেলেরা নিষেধাজ্ঞা মেনে আরও সচেতন হলে ইলিশের উৎপাদন ও আকার—দুটিই বাড়বে।’

স্থানীয়দের মতে, মৌসুমের শুরুতেই বড় আকৃতির এমন ইলিশ ধরা পড়া জেলেদের জন্য যেমন সুখবর, তেমনি ইলিশের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রমের ইতিবাচক ফলাফলেরও ইঙ্গিত বহন করছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬