এইচএসসি পরীক্ষায় আসছে বডি-ওর্ন ক্যামেরা

২৫ জুন ২০২৬, ০২:৩২ PM
বডি ওর্ন ক্যামেরা

বডি ওর্ন ক্যামেরা © ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ নম এহছানুল হক মিলন বলেছেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ 'বডি-ওর্ন ক্যামেরা' ব্যবহার করবে। এছাড়া পরীক্ষায় অনিয়ম রোধে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে বরিশালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোন ধরনের প্রশ্ন ফাঁস হতে দেয়া যাবে না। প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কোন ধরনের ছাড় দেয়া হবে না। এমন শাস্তি দেয়া হবে যে দেশের মানুষ সারা জীবন মনে রাখবে। 

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে কোন ব্যত্যয় করা যাবে না। এছাড়া একটি কন্ট্রোল রুম ও মনিটর থাকতে হবে। পাশাপাশি ভিডিওগুলো সংরক্ষণের ব্যবস্থাও করতে হবে, যাতে পরবর্তীতে কোন অনিয়মের অভিযোগ আসলে সেগুলো যাচাই করা যায়। 

ড. মিলন আরো বলেন, আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন দক্ষ শিক্ষক। এজন্য শিক্ষকদের যথাযথ  প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের আর গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় থাকার সুযোগ নেই। এজন্য শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল ২ আসনের সংসদ সদস্য সারফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ    মামুন উর রশিদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুছ আলী সিদ্দিকী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9