ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প, কোথায় কত প্রাণহানি?

২৫ জুন ২০২৬, ০২:৪১ PM
সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প

সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প © সংগৃহীত

ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে ২০টিরও বেশি আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। বুধবার (২৪ জুন) সংঘটিত এই ভূমিকম্প দুটিকে দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

তবে ভেনেজুয়েলার সাম্প্রতিক এই ভূমিকম্প দুটি দেশটির ইতিহাসে উল্লেখযোগ্য হলেও বিশ্বের ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর তালিকায় নেই। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ১০টি ভূমিকম্প এবং সেগুলোর প্রাণহানির চিত্র নিচে তুলে ধরা হলো।

১৯৫০ সালে ভারতের অরুণাচল প্রদেশে ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৭৮০ জনের মৃত্যু হয়েছিল।

১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। যদিও এ ঘটনায় কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

১৯০৬ সালে ইকুয়েডরের এসমেরালদাসে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১ হাজার ৫০০ জন প্রাণ হারান।

২০১০ সালে চিলির বায়োবিও অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহত হন ৫২৩ জন।

আরও পড়ুন: পরপর শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারের বেশি প্রাণহানীর শঙ্কা

২০২৫ সালে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানলেও কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

১৯৫২ সালে রাশিয়ার কামচাটকায় ৯ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ঘটে প্রায় ১৫ হাজার মানুষের।

২০১১ সালে জাপানের তোহোকু অঞ্চলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ১৫ হাজারের বেশি মানুষ নিহত হন।

২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ২ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়, যা আধুনিক ইতিহাসের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত।

১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৯ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১৩০ জন নিহত হন।

এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল ১৯৬০ সালে চিলির বায়োবিও অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৯ দশমিক ৫। ওই ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১ হাজার ৬৫৫ জন প্রাণ হারান। তথ্যসূত্র: আল জাজিরা

আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9