পরপর শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারের বেশি প্রাণহানীর শঙ্কা

২৫ জুন ২০২৬, ১০:০৮ AM
শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্প © সংগৃহীত

ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী কারাকাসসহ বিস্তীর্ণ এলাকায় এসব ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করে জানিয়েছে, এ দুর্যোগে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। যদিও প্রাথমিকভাবে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এর মাত্রা ৭ দশমিক ১ বলে উল্লেখ করা হয়েছিল।

এর মাত্র ৩৯ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইউমারে থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ইউএসজিএস বলছে, এই দুর্যোগের প্রভাব বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে এবং শক্তিশালী পরাঘাতও অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০ শতাংশ। ইউএসজিএসের মতে, এ ঘটনায় ব্যাপক হতাহত ও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।

ভূমিকম্পের পর বারিনাস রাজ্যের নির্বাচিত প্রতিনিধি উইলমার আজুয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের ধসে পড়া ধ্বংসাবশেষ এবং আতঙ্কিত মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যেতে দেখা যায়।

বার্তা সংস্থা এএফপিকে কারাকাসের এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় মুহূর্তের মধ্যে একটি ভবনের সিঁড়ি খুলে পড়ে যায় এবং দেয়ালের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, “কম্পনের সময় ছাদ থেকে জিনিসপত্র খসে পড়ছিল। পুরো ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর রাজধানীর বাসিন্দারা দ্রুত ভবন ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তার ভবনে ফাটল দেখা দিয়েছে এবং জানালার কাচ ভেঙে পড়েছে।

আরও পড়ুন: পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস

এদিকে, এএফপির এক আলোকচিত্রীর তোলা ছবিতে কারাকাসের একটি ভবনকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সেটি একটি ব্যাংকের শাখা ছিল।

চাকাও পৌরসভার মেয়র গুস্তাভো দুকে সায়েজ জানিয়েছেন, কারাকাস মহানগর এলাকার অংশ হিসেবে তার পৌরসভায় অন্তত দুটি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জনগণকে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো। তিনি বলেন, ভূমিকম্প-পরবর্তী দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কিছু স্থাপনা ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গ্যাস থেকে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক, তা চাই না।’

অন্যদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, জরুরি পরিস্থিতির কারণে ট্রেন ও মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া ‘গুরুতর ক্ষতির’ কারণে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদের একটি অংশ ধসে পড়ায় বিমানবন্দরটির কার্যক্রমও আপাতত বন্ধ থাকবে।

দেলসি রদ্রিগেজ আরও জানান, উদ্ধার ও জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম তদারকির জন্য একজন সেনাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সপ্তাহের বাকি দিনগুলোর জন্য সব ধরনের শ্রেণিকক্ষের পাঠদানও স্থগিত ঘোষণা করা হয়েছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভেনেজুয়েলার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। তবুও ইউএসজিএসের সতর্কতা এবং বিভিন্ন স্থান থেকে আসা ক্ষয়ক্ষতির তথ্য দেশটিতে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কাকে আরও জোরালো করেছে।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9