ঘরে ফেরার অপেক্ষায় ১৯ দিন ধরে গাবতলিতে বৃদ্ধ পঞ্চানন গায়েন

১৫ এপ্রিল ২০২০, ০৮:৫৯ AM

© সংগৃহীত

করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চল ইতোমধ্যে লকডাউন করা হয়েছে। বর্তমান এ পরিস্থিতিতে সবাই সবার ঘরে। সরকার বার বার আহ্বানও জানাচ্ছে সবাইকে ঘরে থাকার। এরই মধ্যে নিজের ঘরে ফিরতে গত ১৯ দিন ধরে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন ৭২ বছরের অশীতিপর পঞ্চানন গায়েন।

জমিজমা সংক্রান্ত মামলার কাজে মার্চের ১৫ তারিখে ঢাকায় আসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামের পঞ্চানন। এক সময়ে যিনি ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য।

সাতক্ষীরা থেকে ঢাকায় এসে এরই মধ্যে হারিয়েছেন যোগাযোগের একমাত্র সম্বল মোবাইল ফোন আর পকেটের টাকা। খাবারের জন্য চেয়ে থাকতে হচ্ছে মানুষের দানের ওপর। আর যেদিন কিছুই জোটে না সেদিন অনাহার।

পঞ্চানন বলেন, হাইকোর্ট এলাকার লোকজন বলল পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আপনি কাজ শেষ করেই যান। হাইকোর্ট থেকে যেদিন মোবাইল ফোন হারালো সেদিন বিপদ যেন আরও বাড়ল। কেমন করে যেন গাবতলী বাসস্ট্যান্ডে আসি, তারপর থেকে এখানেই আছি।

তিনি আরও বলেন, এখানে বাচ্চাদের কিছু লোক খাবার দেয়। আমাকেও দেয়। দিলে খাই, যেদিন দেয় না সেদিন উপোস থাকি। কোনোদিন ভাত। কোনোদিন ভাত না থাকলে মুড়ি দেয়, তাই খাই।

যোগাযোগ করা হলে কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপংকর কুমার সরকার বলেন, আমরা আজকে শুনেছি তিনি ঢাকায় আটকা পড়েছেন। আমরা চেষ্টা করছি তাকে নিয়ে আসার কিন্তু পারব কিনা জানি না।

পঞ্চানন গায়েনের ভাগনে বিশ্বনাথ সানা বলেন, খালুর শারীরিক অবস্থা ভালো নয়। উচ্চ রক্তচাপের রোগী। তাকে বাড়িতে নিয়ে আসা দরকার।

শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬