বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা

২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ AM
বার্সেলোনা দল

বার্সেলোনা দল © টিডিসি ফটো

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সাথে ৯ পয়েন্টের লিড ধরে রেখেছে তারা। এই জয়ে ৩২ ম্যাচে ২৭ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৮২। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

তবে বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে লামিন ইয়ামালের চোট। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করার পরপরই চোট নিয়ে মাঠ ছাড়লেন তিনি। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন স্প্যানিশ তারকা। ক্লাসিকোর ১৮ দিন আগে বার্সেলোনার জন্য যেমন এটি শঙ্কার, তেমনি বিশ্বকাপের ৫০ দিন আগে স্পেনের জন্যও দুর্ভাবনার।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই বিপদে পড়তে বসেছিল বার্সেলোনা। সতীর্থের ক্রস বুক দিয়ে নামিয়ে বক্সের বাইরে থেকে শট নেন সেল্তার পাবলো দুরান, ঝাঁপিয়ে এক হাতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক হোয়ান গার্সিয়া। দ্বিতীয় মিনিটে দুরানের আরেকটি শট অনায়াসে ঠেকান এই স্প্যানিশ গোলরক্ষক।

ঘরের মাঠে ৬১ শতাংশ পজেশন রেখে  আক্রমণে উঠলেও, পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না বার্সেলোনা।  ৩৯তম মিনিটে ইয়ামাল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ১৮ বছর বয়সী এই তারকা। গোল করার পরই উদযাপনের সময় ডাগআউটের দিকে হাত উঁচিয়ে অস্বস্তি অনুভব করার ইঙ্গিত করেন তিনি। পরে মাঠে সেবা নিয়ে মাঠ ছাড়েন তিনি।

দ্বিতীয়ার্ধে খুব একটা গোছাল ফুটবল খেলতে পারেনি বার্সেলোনা। ৫৫তম মিনিটে পেদ্রির ক্রসে বক্সে প্রথম স্পর্শে চমৎকার ভলিতে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন ফেররান তরেস। কিন্তু অফসাইডের কারণে গোল মেলেনি। এদিন গোলের জন্য ১০টি শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। সেল্টা ভিগো ছয় শটের মধ্যে তিনটি লক্ষ্য রাখতে পেরেছিল ।

৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট
  • ১২ জুলাই ২০২৬
ঢাবির আট বিভাগ তিনটি করার প্রস্তাব থেকে সরল প্রশাসন
  • ১২ জুলাই ২০২৬
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
  • ১২ জুলাই ২০২৬
ছয় মাসে দেশে সড়কে প্রাণ হারিয়েছেন ৩৬০ শিক্ষার্থী
  • ১২ জুলাই ২০২৬
সাইরেন বাহরাইনে, কাতারে সর্বোচ্চ সতর্কতা-সবাইকে ঘরে থাকার ন…
  • ১২ জুলাই ২০২৬
কক্সবাজারে পাহাড়ধসে মাটিচাপা পড়ে গৃহবধূর মৃত্যু
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence